সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পাঁচ দিনেও হত্যা চেষ্টার মামলার আসামী গ্রেফতার হয় নি।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পাঁচ দিনেও হত্যা চেষ্টার মামলার আসামী গ্রেফতার হয় নি।

বিশেষ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পাঁচ দিন অতিবাহিত হলেও হত্যা চেষ্টার মামলার ছয় আসামীর একজনও গ্রেফতার হয়নি। রেকর্ড হয়নি মামলা। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন সেকান্দর আলী ছৈয়াল(৪৩)।

পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির শেখ ওরফে মনির মাতবর তার ভাতিজা বাঁধন শেখ, বাবু শেখ, জসীম শেখ, আরিফ শেখ ও পারভেজ শেখ দক্ষিণ পাইকপাড়া গ্রামের আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর জাহাজ চালক সেকান্দর আলীর ঘরে ঢুকে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘরে থাকা পাঁচ লাখ টাকা ও সেকান্দরের স্ত্রীর গলা থেকে সোয়া বড়ি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা তান্ডপ চালিয়ে সেকান্দরের মৃত্যু হয়েছে বুঝে বাড়ি ত্যাগ করে। পরিবারের লোকেরা সেকান্দরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা কলেজ হাসপাতালে পাঠায়। স্ত্রী লুৎফা বেগম জানায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করতে এসেছিলো মনির বাহিনী।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানায় সেকান্দরের স্ত্রী লুৎফা বেগম বাদী হয়ে মামলা করলে এখনো মামলাটি রেকর্ড হয়নি বলে তিনি জানান।

এলাকাবাসি জানিয়েছে আওয়ামী লীগের নেতা মনির শেখ ওরফে মনির মাদবর বাহিনীর অত্যাচারে দীর্ঘ ১৭ বছর মানুষ অতিষ্ঠ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!