সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে যুবদলের কার্যালয় উদ্বোধন

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে যুবদলের কার্যালয় উদ্বোধন

টঙ্গীবাড়ী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪মে) বিকাল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে উপজেলার সোনারং গ্রামে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের এ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান বেপারী ( ভিপি আনিস) এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও উপজেলা বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নতা কর্মীকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করব তথা মানুষের জন্য ভালো কাজ করব, সকলে সকলের কাধে কাধ মিলিয়ে সমাজের বিভিন্ন ভালো কাজ করব ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি আক্তার লাকুরিয়া, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান বেপারী, উপজেলা সেচ্ছা সেসব দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক, বিটি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি তানভীর মল্লিক, যুবদল নেতা ইকরাম মল্লিক, ইস্রাফিল মাদবর, মিন্টু শেখ, মিজান বেপারী, সাইফুল ইসলাম, তপন বেপারী, আক্তার মল্লিক, রাসেল শেখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতা কর্মী বৃন্দ । এরপর সোনারং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নিজামুদ্দিন এর মোনাজাত এর মাধ্যমে উক্ত যুবদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!