সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে তারণ্যের উৎসবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে তারণ্যের উৎসবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তারণ্যের উৎসবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪ টায় ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ধীপুর ইউনিয়ন বনাম আব্দুল্লাহপুর ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলায় আব্দুল্লাহপুর ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে স্বাগতিক ধীপুর ইউনিয়ন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আক্তার হোসেন মোল্লা, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো: মুর্তজা হোসেন, ধীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: ফরহাদ হোসেন, ইউপি সদস্য মাকসুদুর রহমান শরীফ,মো: মোস্তফা, মহিলা ইউপি সদস্য রাশেদা আক্তার কাকলি,টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজিব শেখ,ধীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তারা মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান,আবু বক্কর,মো: আজিম, আতিকুর রহমান,সাইফুল ইসলাম, শিশির সহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!