সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে আলু বীজ ৫০ কেজির বাক্স ২৫ হাজার টাকা

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে আলু বীজ ৫০ কেজির বাক্স ২৫ হাজার টাকা

 টঙ্গীবাড়ী, (মুন্সীগঞ্জ)প্রতিনিধি

বীজ আলুর সংকটের কথা বলে বিদেশ থেকে আমদানি করা ৫০ কেজি ওজনের বীজ আলুর বাক্স টঙ্গীবাড়িতে বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকা দরে। গত বছর একই সময়ে প্রতিটি বীজ আলুর বাক্স ৭-৮ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছিল।

 খাওয়ার আলুর মূল্য বৃদ্ধির সাথে তাল মিলে এবার বীজ আলুর দাম ও দেশের ইতিহাসে সর্বোচ্চ।

উচ্চ ফলনশীল ডায়ামন্ট, কার্ডিনাল, এগ্রিকো, হিরু, মুল্টা প্রভূতি জাতের আলু বীজ বিদেশ থেকে আমদানী করা হয়।

 তবে ব্রাক ও এসি আইয়ের প্রতিটি বাক্স ২০-২১ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছেআর বিএডিসির
৪০ কেজি ওজনের বীজ বিক্রি হয় ৬ হাজার ৫ শত টাকা বস্তা।

স্থানীয় কৃষকরা জানান, উপজেলার টঙ্গীবাড়ী, দিঘিরপাড়, বেতকা, বালিগাও, বাঘিয়া সহ প্রতিটি বাজারেই প্রায় একই মূল্যে বীজ বিক্রি হচ্ছে। বীজ বিক্রেতারা দোকান ঘড়ে বীজের বাক্স কম রাখলেও তাদের গোডাউনে রয়েছে পর্যপ্ত বীজের বাক্স, কেউ কেউ নিজের বাড়ীতেও গোপনে সংরক্ষন করছে বীজের বাক্স।আমদানী কমের কথা বলে দিন দিন বাড়াছে এসব বীজের দাম।

টঙ্গীবাড়ি বাজারের মেসার্স হুমায়ন এন্টার প্রাইজ, মেসার্স শান্তা ট্রেডার্স, মেসার্স মেঘলা ট্রেডাস, মেসার্স কাজী এন্টার প্রাইজ সহ ১২-১৩টি দোকানে গিয়ে দেখা যায় বীজ আলুর বাক্স সাজিয়ে বসে আছে বিক্রেতারা আর কৃষকরা দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছে।উপজেলার যশলং গ্রামের কৃষক কাদির হালদার জানান, এবার বাক্সের আলু লাগাতে পারবো না।

যে দাম এত টাকা কই পাবো। আমরা আলু বিক্রি করি ৬০০ টাকা মন আর এখন কিনে খাই ২৮০০ টাকা মন। এবার সারের দাম বেশি, জমির বাৎসরিক ঠিকা দাম বেশি, কাজের বদলী, ঔষধ, আগাছা পরিস্কার, পানি দেয়া সব কিছুরই খরচ বেশি।

কৃষক পর্যায়ে ১৯ হাজার মেট্রিক টন বীজ আলু রয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকতা জয়নুল আবেদীন তালুকদার আরো জানান, টঙ্গীবাড়িতে চলতি মৌসুমে ৯০৯৪ হেক্টর জমিতে আলুর আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বীজ আলুর দাম কৃষকদের জন্য অত্যান্ত বেশি হয়ে গেছে। এত দামে আলু কিনলে কৃষকরা লাভবান হতে পারবে না। আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।

আমদানী করা বীজ আলুর মেমো দেখার ক্ষমতা আমাদের দেয়া হয়নি বিধায় আমরা কোন কিছুই করতে পারছি না। উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমদানী করা বীজ আলুর বিষয়ে আমরা বাজার মনিটরিং করবো।

আমদানী পর্যায়ে ক্রয় মূল্য দেখে যৌক্তিক দামেই বীজ আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!