সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী রাতের আধারে শীতার্তদের মাঝে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী রাতের আধারে শীতার্তদের মাঝে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শীত নিবারণের জন্য রাতের বেলায় উপজেলার বিভিন্ন বাজারে রাস্তায় শুয়ে থাকা দিনমজুর ও ফুটপাতে বসবাসকারী এবং বাজারের লেবারদের মাঝে কম্বল বিতরণ করেছেন টঙ্গীবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা। তাদের এমন উদ্যোগে প্রকৃত উপকার ভোগীরাই উপকৃত হচ্ছেন বলেন বলে মনে করেন এলাকাবাসী ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা।

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (৫ফেব্রুয়ারী )সন্ধা ৭টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, উপজেলা সদর ও হাসাইলের বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ,সাবেক সভাপতি ব.ম শামীম,সাধারণ সম্পাদক মো: রনি শেখ,টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সংবাদকর্মী শ্রীকান্ত সহ টঙ্গীবাড়ী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!