সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে জিয়া নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জিয়া নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এমএ রহমান, মুন্সীগঞ্জ

আজ সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদরের মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাশেম সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সালাম বেপারীর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া নাগরিক ফোরাম ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান সাইদ, সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ খলিল, আব্দুর রাজ্জাক শেখ, সালাউদ্দিন সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রান, জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আজহার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল শেখ, কার্যকরী সদস্য রিপন কাজী, খোরশেদ সরদার, আরিফ সিকদার, ইমরান প্রমূখ।

 

এ সময় জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ঢাকা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সকল কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানানো হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!