সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ“ এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন হয়ে পতাকা৭১ হয়ে পুনরায় আদালত চত্তরে শেষ হয়।

র‌্যালী শেষে দিবসটি উপলক্ষ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ‘র সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নুর মোহাম্মদ ভুইয়া‘র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. মোশারফ হোসেন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শরীফুল আলম ভুঞা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জিপি কৌশলী অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা সহ আদালতের অন্যান্য বিচারক, আইনজীবী ও জেলা পুলিশের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিস সহায়তা করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহন করছে।

এসময় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে পুরস্কার প্রাপ্ত হন অ্যাডভোকেট মো. হাফিজ উদ্দিন ও অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা। অ্যাডভোকেট মো. হাফিজ উদ্দিন পর পর পাঁচ বারের মতো শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীর পুরস্কার পেলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!