সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার  বিকালে শহরের লঞ্চঘাট এলাকায় মুন্সীগঞ্জ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ব্যানারে পরাণ ক্যাফে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় অংশ নেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। সভায় জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেনের‎ সভাপতিত্বে ও সদস্য সচিব এ এফ এম আরিফুজ্জামান দিদারের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি মো. ইসমাইল হোসেন রাহাত,সদস্য সচিব মো. কামাল হুসাইন, গজারিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আঃ হান্নান খাঁন,সদস্য সচিব মো. শামীম ফরাজী, টংগিবাড়ি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. দেলোয়ার হোসেন খান, সদস্য সচিব মো. লিয়াকত হোসেন খান, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. হাবিবুর রহমান,সদস্য সচিব ইঞ্জি: মো. আকরাম হোসেন আজিজ,সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. তাজুল ইসলাম,সদস্য সচিব আবুল হোসেন দেওয়ান। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আসাদুজ্জামান বাবুল। সভা শেষে মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নাম ঘোষনা করা হয় ।

এই পৌর কমিটিতে আহবায়ক ‎মো. মোনায়েম হোসেন, সদস্য সচিব এ্যাড. আশরাফ আলী নাম ঘোষনা করা হয় ।

‎ সবশেষে নিহত ও আহত শ্রমিকদের জন্য
‎বিশেষ দোয়ায় অংশ নেয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!