সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে কার্তুজ উদ্ধার ।

মুন্সীগঞ্জে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে কার্তুজ উদ্ধার ।

নিজস্ব প্রতিনিধি 

 

মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিট নাগাদ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণ পাড়া এলাকায় মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা এসব কার্তুজ উদ্ধার করেন।

 

ইলিয়াস ভূঁইয়ার নামে মুন্সীগঞ্জ সদর থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে।

 

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে।

 

এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প ১৩ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিট নাগাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। সহিংসতা ও নাশকতাকারী কর্মকাণ্ডে জড়িত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।

 

উদ্ধারকৃত কার্তুজ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। এছাড়াও সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!