সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী ।

মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের কারনে প্রত্যাহারের পর শরিয়তপুরে বদলী করা হয়েছে।

রবিবার বিভাগীয় কার্যালয় (ঢাকা বিভাগ) এর কার্যালয় থেকে আদেশে তাকে বদলী করা হয়েছে। আদেশে বদলীর কারণ হিসাবে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।  

 

বদলীর আদেশ পত্রের বরাতে জানা যায়, ঢাকা বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য ঢাকা) এর পরিচালক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা: জমির মো: হাসিবুস সাওার স্বাক্ষরিত বদলীর আদেশে বলা হয়েছে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

উক্ত সময়ে বদলীকৃত স্থানে যোগদানে ব্যর্থ হলে ৪র্থ দিন অব্যাহত পেয়েছেন বলে গণ্য হবে।

 

স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের বদলী আদেশে সাংবাদিক মহলে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের দাবী স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের অবৈধ সম্পদের বিষয়ে ও দূর্নীতি দমন কমিশনের তদন্ত হওয়া জরুরি। এছাড়াও সে যেন আবার কোন আইনের মারপ্যাচে মুন্সীগঞ্জে বদলী হয়ে আসতে না পারে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!