মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলা ও টঙ্গিবাড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেন্সিডিল, ৮০ পুরিয়া হেরোইন, ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫’শ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কাদির শেখ, তারা মিয়া ও বিপুলী আক্তার নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, সোমবার গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই হামিম মো: তারেক ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম টঙ্গিবাড়ী উপজেলার হাসকিরা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ আবদুল কাদির শেখ ও তারা মিয়া নামের দুই জনকে গ্রেপ্তার করে। কাদিরের বাড়ী হাসকিরা গ্রামে ও তারা মিয়ার বাড়ী সদর উপজেলার পানহাটা গ্রামে।
অপরদিকে ডিবি পুলিশের এসআই দিপঙ্কর কুন্ডু এর নেতৃত্বে অপর একটি দল সদর থানাধীন মিরকাদিম পৌর এলাকার নৈদিঘীর পাথর গ্রামে অভিযান চালিয়ে ৮০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ১৫০০ টাকাসহ বিপুলী আক্তার (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা