মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ০৬টি তাজা গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৩৬) নামে ০১ জন মাদক চাষী কো গ্রেফতার পুলিশ। বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার) ১২ টা ৩০ মিনিটের সময় উপজেলার পাটভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম শ্রীনগর উপজেলার পাটভোগ ইউনিয়নের ফৈনপুর এলাকার কাঞ্চন পাঠানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়,
শ্রীনগর থানার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইফুল ইসলাম কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পুকুরপাড় হতে তার চাষাবাদ কৃত ০৬ টি তাজা গাঁজা গাছ (ওজন অনুমান ৬০০ গ্রাম) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরে, আসামিকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।