সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে গজারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার এক

মুন্সীগঞ্জে গজারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার এক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জে গজারিয়ায় মুন্সিগঞ্জের গজারিয়ায় দোকান থেকে ফেরার পথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউশিয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি এলাকায়

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় শিশু ৬ বছরের নুসরাত(ছদ্ম নাম) বাড়ির পাশে দোকানে কেক কেনার জন্য যায়

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউশিয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি এলাকায় সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় শিশু ৬ বছরের নুসরাত(ছদ্ম নাম) বাড়ির পাশে দোকানে কেক কেনার জন্য যায়।

পরে কেক কিনে ফেরার পথে দোকানে বসে থাকা ইয়াসিন (৪৫)শিশুটির পিছনে পিছনে এসে মাঝপথে শিশুটিকে জড়িয়ে ধরে। এছাড়া শিশুটির শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে স্পর্শ করতে থাকে বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশুটির আত্মচিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসলে ইয়াসিন মিয়া দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় উপজেলার নয়াকান্দি গ্রামের মো. দেলোয়ার হোসেন কুট্টি ছেলে মো. ইয়াসিন মিয়া(৪৫)কে গ্রেপ্তার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি কমেন্টের মাধ্যমে নিশ্চিত করেছে গজারিয়া উপজেলা নির্বাহী অফিস ইউএনও আশরাফুল আলম।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে অভিযুক্ত ব্যক্তি ইয়াসিনকে রাত সাড়ে এগারটার দিকে আটক করা হয়েছে।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!