সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন.

মুন্সীগঞ্জে গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন.

গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দিতে সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বেল সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ করে সিকোটেক্স ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি ফ্যাক্টরির শ্রমিকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিয়ে বালুয়াকান্দি সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরির কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অপরাগত প্রকাশ করেন।

এদিকে ফ্যাক্টরির ড্রায়ার মেশিন থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ফ্যাক্টরিতে পৌঁছায়ে আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!