সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে খাল খনন কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে খাল খনন কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলায় বিভিন্ন দপ্তরের চলমান ও প্রস্তাবিত খাল খনন কার্যক্রম বিষয়ে বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

সভায় বিভিন্ন খাল খনন ও পুনঃখনন প্রকল্পের অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, খাল দখল ও দূষণ রোধ এবং টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোকে খাল খনন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!