সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 গ্রেফতারকৃতরা হলো, ইয়াছিন মোল্লা (২১) এবং ২। আল হাসিব (২২)। এ সময় গ্রেপ্তারকৃত ইয়াছিন মোল্লার কাছ হতে ছিনতাইকৃত মোটরসাইকেল এবং আসামি আল হাসিব-এর নিকট হতে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানাগেছে, ভুক্তভোগী সাকিব শেখের সাথে আনুমানিক ৬/৭ মাস পূর্বে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আসামী ইয়াছিন মোল্লার (২১)পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আসামি ইয়াছিন মোল্লা ভুক্তভোগী সাকিব শেখকে বিভিন্ন সময়ে তাদের এলাকায় বেড়াতে আসা, মাওয়া ঘাটে ইলিশ খাওয়ানো এবং অনলাইনে কোটিপতি হওয়ার প্রলোভন দেখাতে থাকে। পাশাপাশি একটি পুরাতন ল্যাপটপ বিক্রয়ের প্রস্তাবও দেয়।

 শাকিব এর চাচাতো ভাই মোঃ ইউনুচ শেখ জানান, গত ১৭ এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে ইয়াসিন ও তার সহযোগীরা সাকিব এবং ইউনুচকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভার ব্রীজের পশ্চিম ঢালে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ১। ইয়াছিন মোল্লা (২১), ২। সজীব মোল্লা (৪৫) এবং ৩। আল হাসিব (২২), কিল-ঘুষি ও লাথি মেরে

১টি মোটরসাইকেল ২টি স্মার্টফোন নগদ ৫,৫০০টাকা হ্যালমেট পাওয়ার ব্যাংকসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল ও সিএনজি যোগে দ্রুত পালিয়ে যায়।

 পরে শ্রীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ছনবাড়ী এলাকা হতে ১। ইয়াছিন মোল্লা এবং ২। আল হাসিবকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় গ্রেপ্তারকৃত ১নং আসামি ইয়াছিন মোল্লার হেফাজত হতে ছিনতাইকৃত মোটরসাইকেল এবং ২নং আসামি আল হাসিব-এর নিকট হতে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপর আসামি সজীব মোল্লাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ।

আসামীরা পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!