সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লিফলেট বিতরণ, আটক ১

মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লিফলেট বিতরণ, আটক ১

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উন্নয়নমূলক লিফলেট বিতরণের অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

তিনি উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া ১ নং ওয়ার্ডের বাসিন্দা এবং ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে কাঠাদিয়া ঢালীবাড়ি ও ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মো. এরশাদ বেপারীকে রাতে আটক করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!