সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৭৭.৬, জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন

মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৭৭.৬, জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার মোট ৭ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৫৬৮ জন পাস করেছে, আর অকৃতকার্য হয়েছে ১ হাজার ৬০৩ জন।

মুন্সীগঞ্জ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৬ শতাংশ ও অকৃতকার্য হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ।

মুন্সীগঞ্জ জেলায় মোট ১৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৯৫ শতাংশ।

বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে অংশগ্রহণকারী সর্বাধিক, তবে পাশের হার তুলনামূলকভাবে কম। বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, এবং জিপিএ-৫-ও সর্বাধিক এই বিভাগেই।

মুন্সীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে শীর্ষে সরকারি কলেজগুলো

মুন্সীগঞ্জে এ বছর জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে সরকারি কলেজগুলো। জেলার মধ্যে সরকারি হরগঙ্গা কলেজ শীর্ষস্থানে রয়েছে। কলেজটির বিভিন্ন বিভাগ মিলে মোট ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে বিজ্ঞান বিভাগেই রয়েছে ৩০ জন।

এ ছাড়া লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, শ্রীনগর সরকারি কলেজ, মালখানগর কলেজ এবং প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজও এ বছর উল্লেখযোগ্য ফলাফল করেছে।

বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৬০ জন, মানবিক বিভাগে ৪৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, এ বছর মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নেয়। মোট ৪ হাজার ২৭৫ জন পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে, এর মধ্যে পাস করেছে ২ হাজার ৮৮৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৩৮৮ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৪৩ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় ২ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৬৫৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৪২৯ জন। এ বিভাগ থেকে মোট ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে বিজ্ঞান বিভাগে মোট ৮১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭১৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৮ জন। সর্বাধিক ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে এই বিভাগ থেকেই।

সব মিলিয়ে তিনটি বিভাগে মোট ৭ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৫৬৮ জন পাস করে এবং ১ হাজার ৬০৩ জন অকৃতকার্য হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!