সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

মুন্সীগঞ্জে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার (ঈদের দিন) সকাল ৭টা ৩০ টায় শহরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ঈদগাহ মাঠ, বৃষ্টির আশঙ্কায় তেরপাল দিয়ে ঢেকে দেয়া হয়েছে ঈদগাহের কিছু অংশ। এছাড়াও সকাল ৭টা ৪৫ মিনিটে শহরের টেনিস কমপ্লেক্সে মাঠে দ্বিতীয় ঈদ জামাত এবং সকাল ৮টায় শহরের বড় মসজিদ তথা কেন্দ্রীয় জামে মসজিদে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে উপজেলা পরিষদ মসজিদেও সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলাতেও ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্নহয়েছে।

দেখে নিন সদরের বিভিন্ন এলাকার ঈদের জামাতের সময়সূচিগজারিয়া, টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঈদুল আযহাকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানদের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশ, আনসার ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন জামাতস্থলগুলোতে। পাশাপাশি, বৃষ্টির সম্ভাবনাকে মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!