সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

মুন্সীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জ সদরের কালিরচর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সেলিম বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১ ই ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালিরচর মো. নুরু মিয়া মোল্লার বাড়ির সামনের পাঁকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। 

পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এসআই (নি.) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক সেলিম বেপারীর দেহ তল্লাশিকালে তার কাছে থাকা একটি কালো জিপার ও নীল পলিথিন থেকে এসব মাদক উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী ‍হুমায়ুন রশিদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, আটক সেলিম বেপারী কালিরচর এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!