সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ইলিশ ধরার জালে ধরা পড়ছে ঝাকে ঝাকে পাংগাস

মুন্সীগঞ্জে ইলিশ ধরার জালে ধরা পড়ছে ঝাকে ঝাকে পাংগাস

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জ-শরীয়তপুরের সীমানাধীন পদ্মানদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও পাংগাস পাচ্ছেন জেলেরা। আর সেই পাংগাস বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি জেলেরা। গত কয়েক দিন যাব‍ৎ মুন্সীগঞ্জের মাওয়া,হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাংগাস বিক্রি করেছে জেলেরা। ৮০০-১০০০ টাকা দামে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা। হাসান ছৈয়াল নামের এক জেলে জানান,ইলিশের অভিযান শেষ হলে নদীতে মাছ ধরতে যাই। এসময় ইলিশ আসার কথা থাকলেও ইলিশ না এসে জালে আসছে বড় বড় পাংগাস। আড়ত গুলোতে ভালো দাম পাওয়ায় আমরা খুশি।

হাসাইল মৎস্য আড়তের আড়তদার বাবু হাওলাদার বলেন, প্রতি বছরেই এই সময় জেলেরা বড় বড় পাংগাস পেয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে এক ক্ষেপে সর্বোচ্চ ৮০ পিস পাংগাস পেয়েছিলো।

এবছর এখনো পর্যন্ত ২৫০ পিস পাংগাস পাওয়ার কথা শুনেছি। টঙ্গীবাড়ী থেকে পাংগাস কিনতে আসা গনেশ নামের এক ক্রেতা জানান, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাংগাস কিনলাম। নদীর পাংগাস খেতে খুবই সুস্বাদু তাই ভোরে আড়তে এসেছি পাংগাস কিনতে। নিজের পছন্দমত কিনে নিলাম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!