সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে অভিভাবক সমাবেশ করে ওয়াশব্লক উদ্বোধন

মুন্সীগঞ্জে অভিভাবক সমাবেশ করে ওয়াশব্লক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সাথে অভিভাবকদের জন্য  সোমবার (২৮ এপ্রিল) নবনির্মিত ওয়াশব্লক উদ্বোধন করা হয়।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও প্রসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি ফাতেমা তুল জান্নাত।

প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি এ্যডভোকেট হযরত আলী, স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি মো: হোসেন লিটন, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ড. মো: জাকির হোসেন, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন অভি।

একাডেমিক কো অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১০ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!