সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে শিলই হাজী এডহক কমিটির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে শিলই হাজী এডহক কমিটির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:

১৬ জুন (মঙ্গলবার)বিকালে মুন্সীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদ্দার।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ শামীম ওসমান ভূঁইয়া, শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ বাবু এবং ২৪ জুলাইয়ের আহত যোদ্ধা ও সাংবাদিক ব্যক্তিত্ব শাহিন মোল্লা।

 

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সকলকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

 

সাক্ষাৎ শেষে উপস্থিত ব্যক্তিবর্গ অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!