লৌহজং প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেকে কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়।
বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও কালবেলার লৌহজং প্রতিনিধি মো. মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু, লৌহজং প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক ইনকিলাবের লৌহজং প্রতিনিধি মো. শওকত হোসেন।