সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জের পঞ্চসারে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণে জলাবদ্ধতা ভোগান্তিতে এলাকাবাসী

মুন্সীগঞ্জের পঞ্চসারে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণে জলাবদ্ধতা ভোগান্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিরেস্বরাই বাগবাড়ি খাল শত বছরের পুরোনো একটি খাল ভরাট করে ব্যক্তিগত ভাবে স্থাপনা নির্মাণের ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার হচ্ছে স্থানীয় এলাকাবাসী।

জানা যায় শত বছরের পুরনো এ খালটিতে এক সময় এলাকার মানুষ গোসল করতো এছাড়াও এই এলাকার সাধারণ মানুষের নানাবিধ কাজে ব্যবহার হতো। এই খালদিয়ে এ এলাকার বেশ কয়েকটি গ্রামের বৃষ্টির পানি এ খাল দিয়ে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নদীতে গিয়ে পড়তো।

কিন্তু বিগত ১৫-২০ বছরে খালের চারপাশে ধীরে ধীরে বালি দিয়ে ভরাট করে স্থানীয় প্রভাবশালীরা ভরাট করে ফেলেছে এছাড়া ময়লা আবর্জনা ফেলে খালটিকে সম্পূর্ণরূপে ভরাট করে ফেলায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ।

অভিযোগ উঠেছে কয়েক বছর ধরে পুরোনো ওই খালটির পাশে দিয়ে যাওয়া রাস্তা ধরে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে রাস্তায় জমছে পানি যার ফলে প্রতিনিয়তই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খালটি ভরাটের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে । দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসীর দাবি, স্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে খালটি ভরাট করে দখলদাররা তাদের ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করেছে ।

গত রবিবার দুপুরে সরেজমিনে বাগবাড়ি গোসাইবাগ এলাকায় দেখা যায়, বাগবাড়ি খালটি যে যার মতো করে দখল করে ভরাট করে ফেলেছে। বর্তমানে খালটি পাশে যে রাস্তাটি রয়েছে সামান্য বৃষ্টিতেই যেন কয়েক ফুট পারি যবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় কয়েকজন বলেন, বাগবাড়ি খালটি ভরাটের ফলে একদিকে জলাবদ্ধতা ও অপর পাশে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ । দিন দিন খালটি ভরাটের কারণে দীর্ঘদিন ধরে এই খালে পানি প্রবাহ বন্ধ রয়েছে। সরকারি খালটি দখলের প্রতিযোগিতা চললেও প্রশাসন বাধা দেওয়া অথবা খাল দখল ও ভরাট বন্ধের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

স্থানীয় ইউপি সদস্য মো.আল আমিন জানান, খালটি দখল করে অনেকে ভরাট করে ফেলেছে। খাল ভরাটে বিষয়ে ইউনিয়ন ভূমি অফিস থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় দখল অব্যাহত রয়েছে।

পঞ্চসার ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) এসএম গিয়াস উদ্দিন জানান, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি । সরকারি খাল অবৈধভাবে দখল ও ভরাট কেউ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান , বাগবাড়ি এলাকার সরকারি খাল দখলের বিষয়ে অবহিত রয়েছে। বিষয়টি তদন্ত করে খাল দখল ও ভরাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!