সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী বা‌ঘিয়া বাজার থে‌কে কা‌লিবাড়ী রাস্তার বেহাল দশা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী বা‌ঘিয়া বাজার থে‌কে কা‌লিবাড়ী রাস্তার বেহাল দশা

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ জেলার  টঙ্গীবাড়ী  উপজেলার যশলং ইউনিয়নের বা‌ঘিড়া বাজার  থেকে কা‌লিবাড়ীর রাস্তায় বেহালদশা বিরাজ করছে। বছরের পর বছর এ দশা বিরজমান থাকায় গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সঠিক পরিকল্পনার অভাবে এখানে এ দশা বিরাজ করছে। এখানে রাস্তা নির্মাণ করা হলেও তা ভেঙ্গে যাচ্ছে। এটি খুবই ব‌্যাস্ততম  এক‌টি সড়ক, এ‌টি দি‌য়ে উপ‌জেলার  বি‌ভিন্ন  স্থানে প্রতি‌দিন হাজার হাজার জনগণ যাতায়ত ক‌রে ।

 

ভেঙ্গে যাওয়া এই  রাস্তায় মাঝে মধ্যে বালির বস্তা ও বাঁশের কঞ্চি দিয়ে শেষ রক্ষার চেষ্ঠা করা হচ্ছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না, এ পথের বেশিরভাগ রাস্তাই খানাখন্দে ভরা।

তাতে এ পথে চলাচলকারী পথচারী ও গ্রামবাসীরা মহাবিপাকে রয়েছে। রাস্তার দক্ষ‌িন পাশে একটি খাল রয়েছে। এ খালের কুল ঘেষে রাস্তা তৈরি করা হয়েছে। তাতে পানির চাপে ও ঢেউয়ে রাস্তার পাড় ভেঙ্গে যাচ্ছে। এ ধরণের রাস্তা তৈরিতে প্রধানত গাইড ওয়াল নির্মাণ করার বিধান রয়েছে। কিন্তু এখানে তা অনুসরণ করা হচ্ছে না।

রাস্তার বেহাল দশার কারণে নারী ও শিশুরা অসুবিধায় পড়ছে। এছাড়া রোগী নিয়ে যাতায়াতে গ্রামবাসীরা কষ্ট পাচ্ছে। এ বিষয়ে গ্রামবাসীরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!