সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের চরকেওয়ারে ছেলে ধরা সন্দেহে দুইজন আটক

মুন্সীগঞ্জের চরকেওয়ারে ছেলে ধরা সন্দেহে দুইজন আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বর্ষারচর এলাকায় ছেলে ধরা সন্দেহে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার নিয়ে এলাকায় আসা দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে আটক দুইজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় ও ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে পুলিশ সবাইকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!