সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

 

এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয় । গত ২৬শে নভেম্বর রাত ০৮:৩০ ঘটিকার সময় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক জয় চৌদ্দকাউনিয়া গ্রামের নুর জামান মিয়ার ছেলে। 

 

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, আধিপত্য ও পূর্ববিরোধের জেরে চৌদ্দকাউনিয়ার নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে মো. হাসান ওরফে বেকু হাসান, নান্নু ও লালুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফায় হামলার শিকার হন নুর জামানের পরিবারের সদস্যরা। দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। এ বিরোধের জেরে গত ২৬শে নভেম্বর রাত ০৮.৩০ ঘটিকার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় গ্রেফতারকৃত আসামিদের নেতৃত্বে ২০/২৫ জন লোক সঙ্ঘবদ্ধ হয়ে জয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা জয়কে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। জয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মৃত ভিকটিমের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি ঘটার পরপরই বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

 

 নৃশংস এই হত্যা কাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত কাল ১৭ই ডিসেম্বর রাত ০৭ ঘটিকা থেকে ০৯ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি আলাউদ্দিন (৬৫), পিতা-মৃত মাহমুদ হোসেন,শাকিল (২৭), পিতা-আলাউদ্দিন, জসিম (৪৫), পিতা-মৃত মাহমুদ হোসেন, সর্ব সাং-হোগলাকান্দি, সর্ব থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ’দের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!