সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি.

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে ফারুক হোসেন (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ ফারুক হোসেন  নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

বুধবার (০২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিখোঁজ তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে আমরা সানারপাড় থেকে ২২ জন তেতৈতলা এলাকায় মেঘনা নদীর তীরে বনভোজনে আসি। বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ ফারুক, আমি সহ ৬ জন গোসল করার জন্য পানিতে নামি।

আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। তার হদিস না পাওয়া গেলে পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

বিষয়টি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডুবরি আবুল খায়ের বলেন,’ খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করি। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে’।#

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!