সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের গজারিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণ, ৩ শ্রমিক আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণ, ৩ শ্রমিক আহত

 মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার তেতৈতলা এলাকার একটি দোকানে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই দোকানের শ্রমিক সুজন মিয়া (২৭), শাহীন (২২) ও অজ্ঞাত (২০)। এদের মধ্যে তেতৈতলা গ্রামের মৃত শহীদুল্লাহ’র ছেলে সুজন মিয়া গুরুতর আহত অবস্থায় রাজধানী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসায় রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, বুধবার দুপুরে ওই এলাকার আলীর মিস্ত্রির গ্যারেজের এই ঘটনা ঘটে। হঠাৎ হাওয়া মেশিনটি বিস্ফোরণ হলে কম্প্রোসারটি উড়ে যায়। এসময় তিন জন শ্রমিক আহত হয়। এসময় দোকান ঘর ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজন প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সুজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, কম্প্রোসার মেশিন থেকে হাওয়ার দেয়ার সময় অটো সুইচের মাধ্যমে তা বন্ধ হয়ে যায়। কিন্তু বিস্ফোরণ হওয়া মেশিনের অটো সুইচটি নষ্ট ছিলো। ফলে অতিরিক্ত হাওয়ার কারণে কম্প্রেসার মেশিনের বিস্ফোরণ ঘটে।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম এই ব্যাপারে বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।#

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!