সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহত ১,আহত ১৫

মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহত ১,আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

ঘণ কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

 

শুক্রবার (৯ ই জানুয়ারি) ভোর ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক্সপ্রেসওয়েতে ওই দূর্ঘটনা ঘটে।

 

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাককে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত আরও ১৫ জন।

 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিলো এক্সপ্রেসওয়ে। সামান্য দূরত্বে কিছু দেখা যাচ্ছিলো না। এতে মহাসড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!