সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস

মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে ইয়াবা গাজা ও ফেনসিডিল সহ চলমান ও নিষ্পত্তি ৩০৮ মামলার আলামত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে আলামত ধ্বংস করা হয়।

আদালতের মালখানার দায়িত্বগত বিচারক শহিদুল ইসলামের উপস্থিতিতে ৩০৮ মামলার মধ্যে ৮ কেজি ৯২৬ গ্রাম গাঁজা, ৮ হাজার ৬২৪  পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ পুড়িয়া হেরোইন, সাড়ে ১৬ লিটার চোলাই মদ, ৭১১ বোতল ফেন্সিডিল, ১৮৫ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশী মদ ধ্বংস করা হয়। এর মধ্যে দশটি নিষ্পত্তি মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, মালখানার দায়িত্বরত পুলিশের এসআই ইসফাত আরা খানম প্রমুখ।

এ ব্যাপারে পুলিশের এসআই ইসফাত আরা খানম জানান, আদালতের ৩০৬ টি নিষ্পত্তি ও দুইটি চলমান মামলার বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে দশটি নিষ্পত্তি মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!