সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের আইনজীবীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ২ লক্ষ ৬ হাজার টাকার চেক প্রদান

মুন্সীগঞ্জের আইনজীবীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ২ লক্ষ ৬ হাজার টাকার চেক প্রদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কারণে বন্যাকবলিত মানুষের সহযোগিতার লক্ষ্যে জেলা প্রশাসন মো. আবু জাফর রিপন (বিপিএএ)এর হাতে ২ লক্ষ ৬ হাজার টাকার চেক তুলে দিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৯আগষ্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক তুলে দেওয়া হয়। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হাসান মৃধার নেতৃত্বে চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর হোসেন ঢালী।
আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম, অ্যাডভোকেট হুমায়ুন কবির মিজি শাহীন, অ্যাডভোকেট এস.আর রহমান মিলন, আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আরফান সরকার খোকন, সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, অ্যাডভোকেট আনিসুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সুমন সরদার, অ্যাডভোকেট হালিম সরদার, অ্যাডভোকেট হালিম বেপারী, অ্যাডভোকেট হাফিজুর রহমান মাহবুব, এ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট র. আহমেদ রাসেল, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল প্রমূখ।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হাসান মৃধা জানান, দেশের বিভিন্ন জেলায় বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য আমাদের সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে আজ ২ লাখ ৬ হাজার টাকার একটি চেক মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!