সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সিগঞ্জে ১০৭ কেজি গাজা,১৪০ বোতল ফেনসিডিলসহ ২৯লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সিগঞ্জে ১০৭ কেজি গাজা,১৪০ বোতল ফেনসিডিলসহ ২৯লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সিগঞ্জ প্রতিনিধি:-

মুন্সিগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ২৩ মামলায় গাঁজা, ফেনসিডিল সহ ২৯লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদক দ্রব্যের আলামত ধ্বংস করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম এর উপস্থিতিতে আদালত ভবনের দক্ষিণ পাশে এসব মাদক দ্রব্য পুড়িয়ে ও কুপিয়ে ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিলো ১০৭ কেজি গাঁজা, ৩৪০ বোতল ফেনসিডিল, ২৪৪ পিস ইয়াবা ও ৩ বোতল বিদেশী মদ। বিচারকের উপস্থিতিতে গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। এসব মাদকের বাজার মূল্য প্রায় ২৯লাখ ২০০টাকা।

এ সময় উপস্থিত ছিলেন আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!