সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে মেঘনা ব্রীজের উপর মোটরসাইকেল ও লরির মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত।

মুন্সিগঞ্জে মেঘনা ব্রীজের উপর মোটরসাইকেল ও লরির মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত।

মুন্সিগঞ্জে মেঘনা ব্রীজের উপর মোটরসাইকেল ও লরির মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৬টায় মহাসড়কের মেঘনা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) এবং একই জেলা ও থানার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)।

জানা গেছে, রাত সাড়ে ৬টার সময়ে মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে নিহত মোটরসাইকেল আরোহী তরুণদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

পরিবার ও পুলিশের বরাতে জানায়, নিহত আশরাফুল আলম সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও নিহত অসিম দাঊদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা দুই বন্ধু দুপুরে মোটরসাইকেল করে সোনারগাঁ ঘুরতে আসে। ঘুরা শেষে তাদের বাসায় যাওয়ার সময় মেঘনা ব্রিজের উপরে মাঝামাঝি স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের চট্টগ্রামগামী লেনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভিকটিমদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তারা দুর্ঘটনা ঘটিয়েই দ্রুত চলে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!