সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৩ 

মুন্সিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৩ 

 

মুন্সীগঞ্জ প্রতিনিধঃ

মুন্সিগঞ্জে পৃথক দুটি স্থানে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ সুমন মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের কোদালধোয়া ও গোবিন্দপুর এলাকায় আজ সোমবার বেলা ১২টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোদালধোয়া এলাকায় ভবন নির্মাণকাজের জন্য সয়েল টেস্টের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় ওই কাজে নিয়োজিত মোহাম্মদ সুমন মিয়াসহ তিনজন বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে তাঁদের গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সামিনুলকে (৪০) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে একই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মনা (৫৫) নামে এক শ্রমিক বিদুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য তাঁকেও ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান বলেন, দুটি স্থান থেকে বিদ্যুতায়িত হয়ে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুমন নামের একজনের মৃত্যু হয়েছে। অপর আহত দুজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!