মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সদর উপজেলার ঐতিহ্যবাহী বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘প্রাক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম’-এর ত্রি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ রহমান তুহিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ওয়ালি উল্লাহ মুন্সী ফিটু। প্রাক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্ব ।
জসিম উদ্দিন দেওয়ানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন বেপারীর, আব্দুস সালাম, এমএ করিম, কবির হাওলাদার ও মিজান শেখ। এসময় বক্তৃতার বলেন ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিশেষত শিক্ষা ক্ষেত্রে ফোরামের গঠনমূলক ভূমিকার ওপর জোর দেন। স্থানীয় শিক্ষা অনুরাগী এবং সুধীজনের উপস্থিতিতে ত্রি-বার্ষিক এই সম্মেলনটি শুধু একটি মিলনক্ষেত্রই ছিল না, বরং শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে ফোরামের আগামী দিনের পথচলাকেও সুসংহত করেছে।
সম্মেলন শেষে প্রাক্তন ছাত্র সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে ত্রি-বার্ষিক সম্মেলন পুনরায় সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান খান সাধারণ সম্পাদক পদে জসিম দেওয়ানকে নির্বাচিত ঘোষণা করেন।