সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন ছাত্র ফোরামের শুভেচ্ছা বিনিময়

মুন্সিগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন ছাত্র ফোরামের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম মুন্সিগঞ্জ  জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী  আইনজীবী ফোরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার (৫ জানুয়ারি ) বিকেলে নবগঠিত কমিটির নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সিগঞ্জ জেলার আহবায়ক এ কে এম এরাদত হোসেন মানু,

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলার সভাপতি  এডভোকেট তোতা মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর ডালি,সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফারুক হোসেন ও পিপি এডভোকেট হালিম হোসেন কে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন এ সময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত অনুযায়ী, আইনের ছাত্রছাত্রীদের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মুন্সিগঞ্জ  জেলা শাখায় ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন: আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিঠু শিকদার , যুগ্ম আহ্বায়ক মো.কাউসার আহমেদ রাব্বি , আবু সুফিয়ান সিফাত, আব্দুল্লাহ বিন আক্তার , সুমন মল্লিক, আরিফ চৌধুরী,আতিকুর রহমান,  সদস্য সচিব মোঃ সোহেল দেওয়ান, সদস্য এনামুল হক, সাইফুল, সোহাগ এবং বেলাল হোসেন ।

জেলা শাখা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!