সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব

মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ৮ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। আষাঢ়ের শেষ দিনে শুরু হওয়া এ ধর্মীয় উৎসব জেলার ২৯টি মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এতে জেলার বিভিন্ন মন্দির থেকে আসা হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থী অংশ নেন।

ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সংগীতের মাধ্যমে রথ টেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবারের উল্টো রথযাত্রা।

উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও ভক্তরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!