সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুক্তি পেয়ে জিয়াউর রহমানের মাজারে গিয়ে কাঁদলেন লুৎফুজ্জামান বাবর

মুক্তি পেয়ে জিয়াউর রহমানের মাজারে গিয়ে কাঁদলেন লুৎফুজ্জামান বাবর

মোল্লা মোহাম্মদ শাহীন,ষ্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন মামলায় দণ্ড মাথায় নিয়ে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পরে কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বন্দিদশা থেকে মুক্ত হয়ে সোজা চলে গেলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা দুইটার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন।

এ সময় কারা ফটকে অপেক্ষমাণ নেত্রকোনাসহ বিভিন্ন এলাকা থেকে আগত অপেক্ষমাণ বিপুলসংখ্যক সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

কারামুক্ত হয়েই সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান লুৎফুজ্জামান বাবর। বিকেলে কারাগার থেকে বের হয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যান বাবর। পরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন হাজার হাজার নেতাকর্মী।গত কাল ১৬ই জানুয়ারি বেলা পৌনে ২টায় কারাগার থেকে বের হলে নেতাকর্মীদের নিয়েই তার গাড়িবহর চলে, জিয়ার মাজারে যেতে তার সময় লেগে যায় তিন ঘণ্টা।

এসময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মদন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম খান কার্ণায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।

লুৎফুজ্জামান বাবর জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। হাত তুলে নেতাকর্মীদের অভিবাদনের সাড়া দেন। জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা জানানোর পর বনানীতে মা-বাবার কবর জিয়ারত করে অসুস্থ বাবর রওনা হন তার গুলশানের বাসায়।

মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী যিনি ১৭ বছরের বেশি সময় কারাগারের অন্ধকুঠিরে জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন এবং যিনি উচ্চ আদালতের রায়ে নিরাপরাধ প্রমাণিত হয়ে মুক্ত হয়েছেন। আমাদের সেই প্রিয় সহকর্মী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!