টঙ্গীবাড়ি প্রতিনিধিঃ
‘ফ্যাসিষ্ট আমলেও কেউ সাহস করেনী আর এখনতো কোন ভাবেই সম্ভব নয় টংগিবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারী খাস নাল জমি ভরাট করার’ এমই বলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এডভোকেট মোঃ মহসিন মিয়া।
১ লা আগষ্ট শনিবার সরোজমিন টংগিবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন খাল পাড়ে ড্রেজারের পাইপ বসিয়ে নাল জমি ভরাট করতে দেখা যায়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের পাশের খালে উচ্চ শব্দে ড্রেজার চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন আইনগত ব্যবস্থা নেননি।
এই জমি লীজ নেয়ার জন্য টংগিবাড়ী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আবেদন করিলে তৎকালীন সরকার জমিটি পরিবেশের বিষয় উল্লেখ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলো বাতাস চলাচল সহ সৌন্দয বদ্ধনের জন্য খোঁলা থাকবে বলে তাদের নিষেধ করে দেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে প্রতি রাতে টংগিবাড়ী সোবহান কোল্ডস্টোর সংলগ্ন খালে ড্রেজার বসিয়ে মাটি ভরাট করছে।
টংগিবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আবু বকর মোল্লা জানান, মুক্তিযোদ্ধাদের দখলে থাকা নাল জমি ভরাটের সংবাদ পেয়ে আমি উদ্ধতনদের জানিয়েছি।
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মহসিন মিয়া আরো জানান, আমি ডিসি. ইউএনও ও এসিল্যান্ডকে জানিয়েছি প্রয়োজনে আমি উদ্ধতন কতৃপক্ষকে বিষয়টি জানাব।
টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওয়াজেদ ওয়াসিফ জানান, আমি জানি না কে বা কারা সরকারী জমি ভরাট করছে। বিষয়টি আমি দেখে ব্যবস্থা নিব।