সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মিশে চলছে পদ্মার বালু লুটপাট

মিশে চলছে পদ্মার বালু লুটপাট

মশিউর রহমান স্টাফরির্পোটার:
ঢাকার দোহার ও নবাবগঞ্জের পদ্মা নদীতের প্রায় ৭/৮ টি কাটার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তলোন। খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় বালু মহালে উত্তলনের অনুমোদন থাকলেও অবৈধভাবে দোহারের পদ্মা নদী ও নবাবগঞ্জের কিছু সীমানায় উত্তলন হচ্ছে বালু।
স্থানীয়দের অভিযোগ এতে চরম ক্ষতিগ্রস্থ হবে নয়াবাড়ি ইউনিয়নের বেড়িবাধ। আতঙ্কে রয়েছে পদ্মাপারের হাজারো বাসিন্দা। স্থানীয়রা আরও জানান, হরিরামপুরের আজিমনগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো.আলী আকবর খান ও নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.মাসুদসহ আরও বেশ কয়েকজনের নেতৃত্বে চলছে এই বালু উত্তলন। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পদ্মাপারের মানুষ।
অভিযোগের বিষয়ে জানতে আজিমনগর আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের মোবাইলে একাধিক ফোন দিলে তিনি রিসিভ করেননি।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানান, পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ নেই। শীঘ্রই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!