সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মিরকাদিম পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন গতি, প্রশাসকের উদ্যোগে প্রধান সড়কে ঝাড়ুদার নিয়োগ

মিরকাদিম পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন গতি, প্রশাসকের উদ্যোগে প্রধান সড়কে ঝাড়ুদার নিয়োগ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মিরকাদিম পৌরসভার দীর্ঘ প্রায় ৩০ বছরের ইতিহাসে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় এমন কার্যকর উদ্যোগ খুব কমই দেখা গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল। পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধান সড়কগুলোতে নিয়মিত ঝাড়ুদার নিয়োগের উদ্যোগ গ্রহণ করায় বর্তমান প্রশাসক মো. মাসুদুর রহমানের প্রশংসা করছেন নাগরিকরা।

 

 শহর সমন্বয় কমিটি (TLCC)সদস্য তাহের মাহমুদ আমাদের কে জানান, গত প্রায় দুই বছর ধরে পৌরসভার বিভিন্ন অসঙ্গতি ও নাগরিক দুর্ভোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর মধ্যে প্রধান সড়কগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ুদার নিয়োগের বিষয়টি ছিল অন্যতম দাবি। অবশেষে বর্তমান প্রশাসক মো. মাসুদুর রহমান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

 

 

স্থানীয়দের মতে, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে প্রশাসকের এই উদ্যোগ জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পৌর এলাকার সার্বিক পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

 

নাগরিকরা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

স্লোগান:”পরিচ্ছন্ন থাকলে পরিবেশ, সুস্থ থাকবে আমার দেশ।”

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!