সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মামলায় নিরপরাধ মানুষকে ফাঁসানোর প্রতিবাদে ছাত্র-জনতার কর্মসূচি

মামলায় নিরপরাধ মানুষকে ফাঁসানোর প্রতিবাদে ছাত্র-জনতার কর্মসূচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও সরকার পতনের পরবর্তী সময় আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে আন্দোলন করেছে ছাত্র-জনতা

সোমবার সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বাঁধা আসে স্কুল ম্যানেজিং কমিটির কাছ থেকে। একপর্যায়ে স্থানীয় যুবদল নেতা নজরুল মোল্লা শিক্ষার্থীদের কর্মসূচিকে লক্ষ্য করে নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করেন। বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরাও দিতে থাকেন পাল্টা স্লোগান। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, গেল ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৩ জন নিহত হন। সে ঘটনায় দুইটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় অনেক জড়িত ব্যক্তির নাম না থাকলেও নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সাধারণ জনগণের কাছে আন্দোলনকারীদের সুনাম ক্ষুন্ন করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরপরাধ ব্যক্তিদের হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!