সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মানিকছড়ি জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

মানিকছড়ি জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

 

আলমগীর হোসেন (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় যুব দিবস উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে শপথ পাঠ, র‍্যালী, আলোচনা সভা, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্তের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মহব্বত আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. মনিরুজ্জামান, সফল উদ্যোক্তা আবদুল হামিদ ও নারী উদ্যোক্তা লিপি আক্তার।

আলোচনা সভা শেষে ৭ জন উদ্যোক্তাকে ফলের চাষ, ডেইরী ফার্ম ও পোল্ট্রি ফার্মের ফার্মের জন্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের ৫জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে জাতীয় যুব দিবসের র‍্যালী বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন যুব সংগঠন শতাধিক সদস্য ও যুব অধিদপ্তরের উপকারভোগীরা অংশ নেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!