সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মানিকছড়ির বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

মানিকছড়ির বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:-
অতিবৃষ্টি ও উজানের ঢলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী (চাল) বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

সোমাবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী হিসেবে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাসরির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় ১৫ কেজি করে চাল সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপকারভোগীরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!