সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মানিকছড়িতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মানিকছড়িতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এনাম এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

১ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন কিশোরের সঞ্চালনা দলীয় কার্যালয় উক্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সহ-সভাপতি মোঃ আরব আলী, আবুল কাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান,
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ডা: মিজানুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি সালমা বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি
মোঃ এনামুল হক এনাম বলেন শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের হামলা/মামলা করে বার বার রক্তাক্ত ও নির্যাতন করেছে। আওয়ামী লীগের ঐ সকল সন্ত্রাসী যাতে মানিকছড়ির মাটিতে প্রবেশ করতে না পারে এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করার আহবান জানান।
—————///————
আলমগীর হোসেন
খাগড়াছড়ি
০১৮১৪-৭৭২৭৪১

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!