আলমগীর হোসেন,খাগড়াছড়ি:
মানিকছড়িতে বিএনপি’র সম্প্রীতি সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামি ১৩ই নভেম্বর খাগড়াছড়ির মানিকছড়িতে অনুষ্ঠিত হবে উপজেলা বিএনপি বিশাল সম্প্রীতি সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া। এ উপলক্ষে উপজেলার, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় ও সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি,যুবদর,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপজেলা উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল কাশেম মাষ্টার, সহ-সভাপতি মজিবুল হক বাহার, এনামুল হক মেম্বার, আবদুল আউয়াল, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মহিউদ্দিন কিশোরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘আগামী ১৩ ই নভেম্বর মানিকছড়ি উপজেলা টাউন হল মাঠে উপজেলা বিএনপি স্মরণ কালের সবচেয়ে বড় সম্প্রীতি সমাবেশ করতে যাচ্ছে। এতে মানিকছড়িসহ আশপাশের উপজেলার কয়েক হাজার নেতাকর্মীর সমাগম হবে। দীর্ঘ ১৭ বছর পর মানিকছড়ির মাটিতে সমাবেশে যোগ দিবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
——-///——-
আলমগীর হোসেন
খাগড়াছড়ি।
01814-772741