সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মানিকছড়িতে পরকিয়ার জেরে যুবক হত্যা, ১১ বছর পর রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

মানিকছড়িতে পরকিয়ার জেরে যুবক হত্যা, ১১ বছর পর রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

 

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ-
খাগড়াছড়ির মানিকছড়িতে আর্থিক লেনদেন ও পরকিয়ার জেরে ২০১৪ সালে প্রবাসী শাকিল প্রকাশ মুসা (২৫) হত্যাকাণ্ডের ১১ বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ওমান প্রবাসী শাকিল প্রকাশ মুসার সাথে পরকিয়া সম্পর্ক ছিল ভাবী নাসিমা আক্তারের। শাকিল প্রবাসে থাকাকালীন আরেকজনের সাথে প্রেমের সম্পর্ক ও পরবর্তীতে বিয়ে হয় নাসিমার। বিষয়গুলো ধামাচাপা দিতে এবং প্রবাস থেকে শাকিলের পাঠানো অর্থ আত্মসাতের লক্ষ্যে কৌশলে তাকে ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর দেশে এনে পরিবারের সদস্যদের সহযোগিতায় হত্যার পর মরদেহ ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে পুতে রাখে নাসিমা।

দীর্ঘ ১১ বছর পর বাবা ও ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাদের ফাঁসানোর লক্ষ্যে নাসিমা নিহত শাকিলের মাকে জানায় এবং ঘটনার সাক্ষী হয়। কিন্তু পুলিশের তদন্তে রহস্য উদঘাটনে নাসিমা মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত হয়। বর্তমানে নাসিমা আক্তার ও তার স্বামী মনির হোসেনসহ অপর আসামী শরিয়ত উল্লাহ ও দেলোয়ার হোসেন দেলু কারাগারে রয়েছে। তাদের দেয়া স্বীকারোক্তি মূলে খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে কিছু হাঁড়, মাথার খুলি ও কাপড়ের অংশ উদ্ধার করা হয়। ডিএনএ টেস্টের মাধ্যমে যার পরিচয় শনাক্তের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!