সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মানিকগঞ্জে হাসপাতালে মুখোশধারীদের অতর্কিত হামলা

মানিকগঞ্জে হাসপাতালে মুখোশধারীদের অতর্কিত হামলা

 

মশিউর রহমান স্টাফরির্পোটার:
৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে অতির্কিত হামলা চালিয়েছে ৪০ থেকে ৫০ জনের অজ্ঞাত পরিচয়ের হেলমেট পরিহিত মুখোশধারীরা। হামলায় চিকিৎসকসহ দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে সদর উপজেলার হিজুলি এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা হাসপাতালের পরিচালক ডা. হাসান মাহমুদ হাদীর স্ত্রী এবং ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজনীন আক্তার বিউটি ও সমাজ কল্যাণ অফিসার নিতাই চন্দ্র সরকারকে মারপিট করে। এসময় তাদের গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে প্রদর্শন করা হয়। এ ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার কারন ও হামলাকারীদের সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হামলার শিকার ডা. বিউটি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি না হলেও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনা নিয়ে কিছু জানতে হলে ডিসি স্যারের সাথে কথা বলেন। কারা হামলা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার রুমে যারা ঢুকেছে তাদের কাউকে আমি চিনিনা। তারা আমাকে লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়েছে।

হামলার শিকার নিতাই চন্দ্র সরকারকে তার বাড়ি ও কর্মস্থলে গিয়ে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী বলছে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম হাসপাতালে নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে ডাক্তার নাজনীন আক্তার বিউটি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ বিষয়ে ৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, হামলার শিকার ডাক্তার নাজনীন আক্তার থানায় মামলা করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!